সিপিবির নতুন কমিটি, সেলিম সভাপতি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবু জাফর আহমেদ নির্বাচিত হয়েছেন। দশম কংগ্রেসের শেষ দিনে ৪৯ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, সংগঠক, চারজন উপদেষ্টা নির্বাচন করা হয় এবং ২১১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করা হয়। সাতটি পদ ফাঁকা রেখে কেন্দ্রীয় কমিটিতে ৪২ জনকে নির্বাচন করা হয়েছে।প্রেসিডিয়ামের সদস্যরা হলেন: হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, মোহাম্মদ আলতাফ হোসাইন, লক্ষ্মী চক্রবর্তী, শামছুজ্জামান সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু ও রফিকুজ্জামান লায়েক। কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন: অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, আজহারুল ইসলাম, শাহীন রহমান, মন্টু ঘোষ, মো. এনামুল হক, দিবালোক সিংহ, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এ এন রাশেদা, বিপ্লব চাকী, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আবদুল কাদের, ফজলুর রহমান, মিহির ঘোষ, এ কে আজাদ, ইদ্রিস আলী, আশরাফ হোসেন আশু, শাহরিয়ার মো. ফিরোজ, লুত্ফর রহমান, আবুল হোসেন, ইসমাইল হোসেন, সোহেল আহমেদ, চন্দন সিদ্ধান্ত, অনিরুদ্ধ দাশ, মাকছুদা আখতার, কে এম রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান, এস এ রশীদ ও দুলাল কুন্ডুু।কেন্দ্রীয় কমিটির সংগঠকেরা হলেন: মো. জাহাঙ্গীর, হাসান তারিক চৌধুরী, শেখ আতিয়ার রহমান, আনোয়ার হোসেন সুমন, মেহেরুল ইসলাম, অমৃত বড়ুয়া, রবিউল আলম, রহমান মিজান ও হোসনে আরা রুবি।কেন্দ্রীয় কমিটির উপদেষ্টারা হলেন: মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, শাহাদাত্ হোসেন ও জসিমউদ্দিন মণ্ডল।কন্ট্রোল কমিশনের সদস্যরা হলেন: মোহাম্মদ নবী, শিশির কুমার মজুমদার, মোর্শেদ আলী, লীনা চক্রবর্তী ও কাজী সোহরাব হোসেন।