প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা ও গার্মেন্টস ট্রেড ইউনিয়ন সেন্টারের উপদেষ্টা মন্টু ঘোষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর মন্টু ঘোষকে গুলশান থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। পোশাককারখানায় ভাঙচুরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।এর আগে গুলশান থানা পুলিশ সহিংসতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। সূত্র: ইউএনবি