সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা মামলায় নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম ও আবু তাহেরকে তিন দিনের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ আদেশ দেন।এ মামলার অন্য তিন আসামি ইদ্রিস আলী, আবদুল লতিফ ও আরিফ হাসানের রিমান্ডের বিষয়ে শুনানি আগামী ১৬ মে নির্ধারণ করা হয়েছে।সিআইডির পরির্দশক মৃণাল কান্তি সাহা এই পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। কিন্তু আসামি ইদ্রিস আলী, আবদুল লতিফ ও আরিফ হাসানের আইনজীবীরা আদালতকে জানান, ওই তিনজন আসামি হাইকোর্টের আদেশে জামিনে আছেন। হাকিম আদালত ১১ মার্চ আসামিদের জামিন বাতিল করেন।২০০১ সালে রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত হন। আহত হয় প্রায় অর্ধশত।