সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্র্রেপ্তারকৃতরা হলেন ইদ্রিস আলী, আবদুল লতিফ ও দুলাল।র্যাব জানায়, এ মামলায় ২৪ জন আসামির মধ্যে ১০ জন জেলে রয়েছে এবং ১০ জন আদালত থেকে অব্যাহতি পেয়েছে। বাকি চারজনের মধ্যে তিনজনকে গতকাল গ্রেপ্তার করা হলেও একজন এখনো পলাতক রয়েছে।উল্লেখ্য, ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা বিস্ফোরিত হয়। এতে পাঁচজন নিহত হয়। আহত হয়েছিলে অর্ধশতাধিক লোক।এ ঘটনায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান হত্যা ও বোমাবাজির মামলা দায়ের করেন।