সিভিল-মোকদ্দমা পরিচালনা পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরফুদ্দিন ল বুক কোম্পানিপ্রকাশ: ২০১১, মূল্য-১৮০ টাকাদেওয়ানি মোকদ্দমার বিষয়বস্তু নিয়েই এই বইটি রচিত। বইটিতে ৫৮টি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে দেওয়ানি আইনের ক্রমবিকাশ, আদালতের ক্রমবিকাশ, দেওয়ানি মামলা, রেস জুডিকাটা, আদালতের এখতিয়ার, সমন জারির বিষয়ে নিয়মাবলি, আরজি, লিখিত জবাব, উদ্ঘাটন ও পরিদর্শন, বিচার্য বিষয়, রায় ও ডিক্রি, ডিক্রিজারির বিষয়-নিয়ম, মামলা প্রত্যাহার, কমিশন, নিষেধাজ্ঞা, আপিল, রিভিউ, রিভিশন, মামলার ধারাবাহিক স্তরসমূহ, চূড়ান্ত শুনানি, রায় প্রভৃতি বিষয়। বইটির শেষ অধ্যায়ে বাড়িভাড়া, পারিবারিক আদালত, অভিভাবকত্ব ওয়ারিশ সার্টিফিকেট ওঠানোর নিয়ম, ভরণপোষণ ও দেনমোহর মামলা, তালাক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উচ্চ আদালতের বিভিন্ন নজির নিয়ে আলাদা একটি অধ্যায় রয়েছে এতে। নবীন আইনজীবীদের জন্য এ বইটি বেশ উপকারী। মামলার শুরু থেকে শেষ স্তর পর্যন্ত নিয়মগুলো এবং আদালতের পদ্ধতিগুলো ব্যাখ্যা করা হয়েছে। তাই বইটি অনেকটাই ব্যবহারিক বই হয়ে উঠেছে। সাবলীল বাংলা ভাষায় সব অধ্যায় আলোচনা করা হয়েছে। ফলে একজন সাধারণ পাঠক খুব সহজেই মামলার বিষয়গুলো বুঝতে পারবেন।