সিভিল সার্জন বলেন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি দায়িত্বে নিয়োজিত সিভিল সার্জন আবদুল কাদের জসিম চিকিৎসক-সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এক যুগেরও বেশি সময় হয়ে গেছে, ১০০ শয্যার হাসপাতালের ঘোষণা দেওয়া হলেও এখনো তা ঝুলে আছে। দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। পথ্যের অনুমোদন পাওয়া গেলেও জনবলের অনুমোদন এখনো দেওয়া হয়নি। বর্তমানে চিকিৎসক-সংকটের কারণে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাতে গোনা কয়েকজন চিকিৎসক দিন-রাত পরিশ্রম করে চিকিৎসাসেবা সমুন্নত রাখা চেষ্টা করছেন। যা অমানবিক। চাহিদানুযায়ী জনবল পূরণ হলে হাসপাতালে সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে।’