সিভিল সার্জন যা বলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা সিভিল সার্জন রেজাউল করিম বলেন, রংপুরে ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরি—সবগুলোরই মোটামুটি লাইসেন্স আছে। তবে অনেক প্রতিষ্ঠানের লাইসেন্সের নবায়ন নেই। তাদের তাগাদা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে মাঝেমধ্যে অভিযান চালানো হয়। জরিমানাও করা হয়। সরকারি বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর ত্রুটি দূর করতেও তাদের পত্র দেওয়া হয়। কিন্তু তাতে কী ফল হয়েছে জানতে চাইলে সিভিল সার্জন জানান, এত কিছু কি দেখা সম্ভব? এ ছাড়া পরিবেশ বিষয়ে যেসব সমস্যা রয়েছে, তা পরিবেশ অধিদপ্তরেরই দেখার কথা। কিন্তু এখানে তো পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ও নেই।