সিমলা চুক্তি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারে কোনো বাধা নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া কাউকে স্বাধীনতার ঘোষক বলার সুযোগ নেই। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিরোধী দলকে ভ্রান্ত প্রচার থেকে সরে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের পর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা বে-আইনি। খবর বাসসের।আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।ইতিহাস একাডেমীর সভা এবং ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক এই সেমিনারে মন্ত্রী নতুন এই প্রেক্ষাপটে ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতে ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানান।ইতিহাস একাডেমীর সভাপতি ড. কে এম মোহসীন সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রত্নতত্ত্ববিদ ড. এম হারুনুর রশীদকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, সিমলা চুক্তি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করার কোনো বাধা নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে যারা মানবতার বিরুদ্ধে কাজ করেছে এবং চুরি, লুণ্ঠন, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিচারের ক্ষেত্রে সিমলা চুক্তি কোনো বাধা হবে না।ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের ব্যাপারে সরকারি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিতে পারে কেবলমাত্র নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা অনুযায়ী ইসি চূড়ান্ত করবে ধর্মভিত্তিক রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে কি-না। তবে তিনি বলেন, আদালতের রায়ের কপি হাতে পেলে সরকার এ ব্যাপারে করণীয় নির্ধারণ করবে।অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনকে বেআইনী ঘোষণা করা হয়েছে। সুতরাং সেসময়ে গৃহীত পদক্ষেপেরও কোনো বৈধতা নেই। তাই এই সময়ের সামরিক শাসকের নামে কোনো স্থাপনার নাম থাকা সমুচিত নয়।পঞ্চম সংশোধনী বাতিলের ফলে ধর্মের ওপর কোনো আঘাত আসবে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, কেবলমাত্র রাজনীতি থেকে ধর্মকে সরিয়ে রাখা হবে। ইসলাম শান্তির ধর্ম, সমাজে সম্প্রীতি সৃষ্টি করাই এর অন্যতম বাণী। তিনি বলেন, ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় আদালতের রায় কোনো সমস্যা সৃষ্টি করবে না।