সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জিন্নাহ-মনি পরিষদ ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিপুল ভোটে জয়লাভ করেছে।সভাপতি পদে আবদুল হাদি আলমাজী জিন্নাহ ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুন্সী কামাল উদ্দিন পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিসবাহুল ইসলাম পেয়েছেন ১৭৩ ভোট। সহ-সভাপতির দুটি পদে বেলাল হোসেন ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে আতিকুর রহমান ও বিপ্লব কুমার সাহা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী কুদরত-ই-খোদা নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাজী আবদুল মালেক, দপ্তর সম্পাদক পদে লোকমান হোসেন, সড়ক সম্পাদক পদে সাইদ হাসান, প্রচার সম্পাদক পদে আবুল হাশেম মণ্ডল, কার্যকরী সদস্য পদে আবদুল মান্নান ও বিপ্লব খান নির্বাচিত হয়েছেন।প্যানেলভিত্তিক এ নির্বাচনে কামাল-লিটন পরিষদ ও জিন্নাহ-মনি পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৭২ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দেন। নির্বাচনে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদকে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সকাল থেকে শহরের নিউ ঢাকা রোডে মালিক সমিতির নতুন ভবনের কার্যালয়ে ভোট গ্রহণ চলে।