সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নসিমনচালকদের হাতে বাস শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কে আজ শুক্রবার সকাল থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাস মালিক ও শ্রমিকদের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়কের বেতিল নামক স্থানে বাস শ্রমিক ও নসিমনচালকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নসিমনের শ্রমিকেরা আলম নামের এক বাসচালক ও একজন সুপার ভাইজারকে মারধর করে। এর প্রতিবাদে বাস শ্রমিকেরা ওই সময়ই সড়কের ওপর বাস দিয়ে অবরোধ সৃষ্টি করে। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় রাজনৈতিক নেতারা ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে বাস শ্রমিকেরা তাঁদের অবরোধ তুলে নেন।কিন্তু পরে বাস শ্রমিকেরা এ ঘটনার জের ধরে বেতিল থেকে একজন নসিমন শ্রমিককে মারধর করে সিরাজগঞ্জে নিয়ে আসেন। এ ঘটনায় আজ সকাল থেকে আবারও সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজী জানান, শ্রমিকেরা মারামারি করে তাঁরাই বাস চলাচল বন্ধ রেখেছেন। বিকেলে বাস শ্রমিকদের ডাকা হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এ ব্যাপারে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আওয়াল মিয়া জানান, শ্রমিকদের মারামারির বিষয়টি তাত্ক্ষণিক মীমাংসা করা হলেও মালিক সমিতির কতিপয় নেতা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করা হয়নি। এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাস চলাচল বন্ধের কথা নিশ্চিত করে জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।