সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত ২২০ মিটার এলাকার সংস্কার কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় পনি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সাজেদুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফজাল হোসেন, পাউবো সিরাজগঞ্জ বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, পাউবো সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতবছর ১০ জুলাই ও ১৭ জুলাই আকস্মিকভাবে দু’দফা ভাঙ্গনে বিদেশী ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মান করা ১০০ বছরের গ্যারান্টি দেওয়া সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ২২০ মিটার এলাকা ধসে যায়। এ ব্যাপারে পাউবো’এর প্রধান প্রকৌশলী সাজেদুল করিম সাংবাদিকদের জানান, গত মাসে দরপত্র প্রক্রিয়া সম্পন্রে পর এ কাজের উদ্বোধন করা হলো। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ের এ সংস্কার কাজ আগামী ৩১ মে’এর মধ্যে শেষ হবে বলে তিনি জানান।