সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকার ধসে যাওয়া স্থান পরিদর্শন করেন।পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, যমুনা নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় নদী। এই নদীর তলদেশে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, তার কারণ আজও জানা যায়নি। এই ঘূর্ণাবর্তের কারণে বারবার হার্ড পয়েন্টে ভাঙন দেখা দিচ্ছে। এই ভাঙন রোধে যত অর্থই লাগুক না কেন, এই শহররক্ষা বাঁধকে রক্ষা করা হবে।প্রতিমন্ত্রী বলেন, ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে যমুনা নদী খনন করে নতুন চ্যানেল সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, ভাঙনের কারণ অনুসন্ধানের জন্য গঠিত বিশেষজ্ঞ টিমের প্রতিবেদন পাওয়ার পর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের ব্যাপারে দুটি ধাপে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।