সিরাজগঞ্জে অ্যানথ্রাক্সে আরও ৩ জন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও তিনজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামের লালন (১৮), আলম (২৫) ও জাকিয়া (৪)।উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিত্সক দল আজ মঙ্গলবার সকালে ওই গ্রামে গিয়ে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের শনাক্ত করেন। এ নিয়ে তিন দিনে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জনে পৌঁছাল।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান জানান, ২০ মে নওকৈড় গ্রামের আবদুস সামাদের একটি অসুস্থ গরুর মাংস যাঁর কেটেছে, তাঁরাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হন। এর পর থেকে রোগীর সংখ্যা বাড়ছে।