সিরাজগঞ্জে অ্যানথ্রাক্সে ২৭ জন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলপ ইউনিয়নের নওপৌড় গ্রামে অসুস্থ গরু জবাই করে মাংস-কাটাকাটি ও ধোয়ার পর ২৭ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করা হয়েছে।আজ রোববার সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।গত সোমবার নওপৌড় গ্রামের আবদুস সামাদ আখন্দের একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরের দিন মঙ্গলবার চামড়া ছাড়ানো, মাংস-কাটাকাটি ও ধোয়ার কাজের সঙ্গে জড়িত ২৭ জন নারী-পুরুষের দেহে ফোসকা ও ঘায়ের মতো দেখা দেয়।আজ তাঁদের কয়েকজন উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিত্সক সুকুমার সুর রায় তাঁদের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত করেন। পরে সিভিল সার্জনের নির্দেশে নওপৌড় গ্রামে চিকিত্সক দল পাঠানো হয়।