সিরাজগঞ্জে আনন্দ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সুজন (১৮) ও কবীরকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ সকাল ১০টার দিকে রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার উপজেলা পরিষদের মিলনায়তনে ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে চেয়ারে বসা নিয়ে অনুষ্ঠানে আগত নোমানের সঙ্গে সুজনের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলার সময় মিলনায়তনের আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে পুরো মিলনায়তনে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।