সিরাজগঞ্জে আবারও ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আজ সোমবার আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।এর আগে গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত শহরে ১৪৪ জারি করা হয়েছিল। এর ফলে কোনো পক্ষই নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম প্রথম আলো অনলাইনকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আজকের গণমিছিলের বিপরীতে জেলা আওয়ামী লীগ একই সময় শহরে পাল্টা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয়। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।