সিরাজগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও বিএ পরীক্ষায় নকল করার অভিযোগে আজ শুক্রবার ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বকাউল্লাহ জানান, আজ সিরাজগঞ্জ সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি এবং বিএ পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের কাছে বইসহ প্রচুর নকল পাওয়া যায়। এ কারণে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা শিক্ষকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।