সিরাজগঞ্জে চিকিত্সককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিত্সক বাকী মির্জাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুর রাজ্জাক জানিয়েছেন, কখন তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিক সংবাদে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। সিরাজগঞ্জের ওসি বাসুদেব সাহা বলেন, তাঁকে কোনো ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। জানা গেছে, চিকিত্সক বাকী মির্জা জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে থাকতেন। তিনি একাই একটি ঘরে থাকতেন।এখন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশাররফ হোসেন এবং ওসি বাসুদেব সাহা ঘটনাস্থলে উপস্থিত আছেন।