সিরাজগঞ্জে জমজমাট ঘোল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন চত্বরে আজ শুক্রবার সকালে জমে উঠেছিল ঘোল উত্সব। এতে যোগ দেয় প্রায় পাঁচ শতাধিক মানুষ। সিরাজগঞ্জের প্রভাতি সংঘের পক্ষ থেকে এ উত্সবের আয়োজন করা হয়।উত্সবে ঘোলের সঙ্গে ছিল চিড়া ও মুড়কি। উত্সবে দুটি দোকানে ৪০ মণ ঘোল বিক্রি হয়েছে বলে মালিকেরা জানান।উত্সবের উদ্বোধন করেন সালাম-জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল আজিজ সরকার। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত উত্সব চলে। সলপের ঘোলের ঐতিহ্য টিকিয়ে রাখতে সিরাজগঞ্জের প্রভাতি সংঘের ‘হাঁটুন সুস্থ থাকুন’ সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম শুক্রবার এ উত্সবের আয়োজন করেন।আয়োজকেরা জানান, আগামী বছর থেকে এখানে ঘোলের মেলার আয়োজন করা হবে।তাঁরা জানান, জমিদার আমল থেকে সলপ রেলস্টেশনে তত্কালীন ঘোষ সম্প্রদায়ের লোকেরা উত্কৃষ্ট মানের ঘোল, দই ও ঘি তৈরি করত। তাদের তৈরি ঘোল কলকাতাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। ‘সলপের ঘোল সবচেয়ে উত্কৃষ্ট’ এ কথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। হিন্দুসম্প্রদারের অনেকে এলাকা থেকে চলে গেলেও মুসলিম সম্প্রদায় এই ঐতিহ্য ধরে রেখেছে।