সিরাজগঞ্জে জিপিএ-৫ পেল ৯৪১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চবিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের হার নিশ্চিত করার পর ১১৫ জন জিপিএ-৫ পেয়ে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। রাজশাহী বোর্ডের মধ্যে সেরা বিশের মধ্যে ১৫তম স্থান অধিকার করেছে। মোট ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলও শতভাগ পাস নিশ্চিত করে বোর্ডের মধ্যে ১৭তম স্থান অধিকার করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। মোট পরীক্ষার্থী ছিল ১০১ জন।সিরাজগঞ্জে জিপিএ-৫ পাওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টিতে জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। এবার জেলার সব উপজেলায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ৯৯৯ জন।