সিরাজগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪৬০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় মোটামুটি সন্তোষজনক ফল অর্জিত হয়েছে। মোট নয়টি উপজেলায় ৪৬০ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে এ বছর তাড়াশ উপজেলার কলেজগুলো জিপিএ-৫ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।প্রাপ্ত তথ্যানুযায়ী জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৩৬, উল্লাপাড়ায় ১৯০, বেলকুচিতে ৪৪, কাজীপুরে ২৯, শাহজাদপুরে ২৫, রায়গঞ্জে ২৫, কামারখন্দে নয় ও চৌহালীতে দুইজন জিপিএ-৫ পেয়েছেন।উল্লাপাড়া উপজেলার বিজ্ঞান কলেজ রাজশাহী বোর্ডের সেরা ১০-এর মধ্যে সপ্তম এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ১৩তম স্থান অধিকার করেছে।