সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আজ বুধবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে সালঙ্গায় ফুড ভিজেল রেস্টুরেন্টের সামনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাজেরা বেগমের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা হাজেরার স্বামী রফিকুল ইসলাম এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাটি হাটিকুমরুল থেকে সলঙ্গায় যাচ্ছিল।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীনবন্ধু দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।