সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে হাটিকুমরুল গোল চত্বরের কাছে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছে। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন সলঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের সাকারদ হোসেন (২৫) ও লাবু শেখ (২৬)। হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুনব্বী জানান, এখানে যাত্রা চলছে। সাকারদ ও লাবু যাত্রা দেখে ভোরে মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।