সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মূলিবাড়ী রেল ক্রসিং এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের আশরাফ আলী (৪০) ও নওগাঁ জেলার মাহবুব উদ্দীন (২৪)।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বগুড়া থেকে একটি মোটরসাইকেলে করে ওই দুই ব্যক্তি টাঙ্গাইলে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছে বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে ঢাকাগামী অন্য একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তবে ট্রাক দুটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।