সিরাজগঞ্জে ট্রাকের চাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ রোববার ভোরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে।সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী হক এন্টারপ্রাইজের একটি বাসের পেছনের একটি চাকা ভোর পাঁচটার দিকে ফেটে যায়। বাসের চালক গোলাম মোস্তফা (৪৫) ও তাঁর সহকারী বাবলু (৫০) নতুন চাকা লাগাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৪৯১) তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।ওসি আরও জানান, মোস্তফা কুমিল্লার মোখলেছ আলীর ছেলে এবং বাবলু রংপুরের বদরগঞ্জের মমতাজ আলীর ছেলে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।