সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা, রাজশাহীতে তদন্ত কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাতজনের মৃত্যু ও ট্রেনে আগুন লাগানোর ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল আজ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আনহার মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রধান প্রকৌশলী আমজাদ হোসেনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, চিফ অপারেটিং সুপার আবদুল আওয়াল, চিফ সিগন্যাল অফিসার দুলাল কুমার রায়, চিফ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক ও চিফ মেডিকেল অফিসার মকলেছুর রহমান।