সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় গতকাল শুক্রবার রাতে রায়গঞ্জ উপজেলা থেকে দুই বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের বেলাল হোসেন (২৫) এবং চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীপুর গ্রামের আবদুর রাজ্জাক (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাস্থলের পাশে বিক্ষুব্ধ বিএনপির কর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও জিআরপি থানায় পৃথক পৃথক আটটি মামলা করা হয়। এসব মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।