সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে জিআরপি থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।নিহতেরা হলেন—নাটোরের পশ্চিম পরগাছা গ্রামের বেল্লাল তালুকদারের ছেলে রয়েল তালুকদার (৩০) এবং একই জেলার বরাইগ্রাম গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইনামুল হক (২২)। সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) নকির জানান, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের সয়দাবাদ পার হওয়ার সময় ইনামুল কাটা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।অপর ঘটনায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সিরাজগঞ্জের কামারখন্দ স্টেশনের কাছে পৌঁছালে রয়েল নামের এক যাত্রী ট্রেন থেকে পরে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসআই নকির জানান, জিআরপি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।