সিরাজগঞ্জে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জামায়াতের কর্মী মারা যাওয়ার ঘটনায় আজ সোমবার ঢিলেঢালাভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে গতকাল রোববার অবরোধ চলাকালে ওয়ারেছ আলী (৬০) নামের জামায়াতের এক কর্মী হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জেলা জামায়াতে ইসলামী এই হরতালের ডাক দেয়। জেলা বিএনপি হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।হরতাল চলাকালে ঘন কুয়াশার কারণে শহরে কোনো পিকেটারকে দেখা যায়নি। সকাল থেকে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। শহরের অভ্যন্তরীণ রুটে কোনো বাস চলাচল না করলেও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।সদর উপজেলার বহুলী ও চণ্ডীদাসগাতীতে পিকেটারেরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলেও পরে পুলিশ তা নিভিয়ে দেয়।অবরোধের ঘটনায় মামলাসিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, গতকাল অবরোধ চলাকালে শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ছাড়া স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর তাঁর মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা দুটিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, গাড়ি পোড়ানো, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।