সিরাজগঞ্জে দুই জেএমবি নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই নেতাকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয়েছে। সিরাজগঞ্জের ফুলজোড় এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন জেএমবির আমির সাইদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও জেএমবির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোকতাসিন বিল্লাহ (২৫)। অপরজনের নাম আলামিন (২০)। তাঁদের বাড়ি দিনাজপুরে।র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলজোড় এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বই, সিডি, লিফলেট ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।