সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের একজন সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুদ্দিন নবী জানান, সকাল নয়টার দিকে সলঙ্গা থানার গুড়াকা আমবাগান এলাকায় নগরবাড়ী থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই নিহত হন।নিহত ব্যক্তির নাম আবদুল হাই (৫৫)। তিনি নকলা ইউপির সদস্য।অন্যদিকে আজ ভোরে একই মহাসড়কে ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড-সংলগ্ন তবারীপাড়া এলাকায় একটি বাসের ছাদ থেকে ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হন। বাসটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।নিহত ওই ব্যক্তির নাম জবিউল (৩৫), বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরে। এ দুই ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।