সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আজ বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন—বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের আবদুল গফুর (৩৫) ও শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের আবদুল মান্নান (২০)।পুলিশ জানায়, আজ দুপুর পৌনে একটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় তেলবাহী একটি ট্যাংক লরি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবদুল গফুর নিহত হন। আহত হন অন্তত চারজন। এরা সবাই অটোরিকশার যাত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ু্ল সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ট্যাংক লরিসহ চালক হাফিজ উদ্দিনকে আটক করা হয়েছে।এদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় অপর এক দুর্ঘটনায় আবদুল মান্নান নামের নসিমনের এক যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে আবদুল মান্নান ঘটনাস্থলে মারা যান। আহত হয় আরও পাঁচ যাত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুটি ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও হাটিকুমরুল হাইওয়ে থানায় পৃথক মামলা হয়েছে।