সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আজ সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় বগুড়া থেকে নগরবাড়ীগামী নিভা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়।নিহতরা হলেন বাসের তত্ত্বাবধায়ক বগুড়ার ধুনট উপজেলার হজরত আলী (২৫), যাত্রী শাহজাদপুর উপজেলার পুরানটেপরী গ্রামের গোলাম মোস্তফা ওরফে লালন (৪০), এবং চালকের সহযোগী (৩০) অজ্ঞাত। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এদিকে বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল সড়কের নলকা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হালিমা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হন। তিনি ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা তুলে বাড়ি ফিরছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।আর সকাল সাতটার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী নামক এলাকায় ঢাকা থেকে রংপুরগামী আমিনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রংপুরের পীরগঞ্জ উপজেলার আবদুল আজিজ (৬০) নামের এক যাত্রী নিহত এবং ১০ জন আহত হন। এ বাসে বিশ্ব ইজতেমা থেকে ফেরা মুসল্লিরা ছিলেন।এসব দুর্ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।