সিরাজগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রাম গ্রামের পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে এসএস পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজন গুরুতর আহত হন।উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. গাজী জানিয়েছেন, বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।