সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে এক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত এবং ২০ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।আহত ব্যক্তিরা জানান, সিরাজগঞ্জগামী বাসটি রাজাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চারজন ও অটোরিকশার চার যাত্রী নিহত হন। আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সিরাজগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে মারা যান বাসের আরেক যাত্রী।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।