সিরাজগঞ্জে বাসের চাপায় কিশোর নিহত, অবরোধ-ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দায় আজ মঙ্গলবার সকালে বাসের চাপায় আবদুল্লাহ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী ওই স্থানে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং একটি বাসে ভাঙচুর চালায়।শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, আজ সকাল আটটার দিকে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার টেটিয়ারকান্দায় আবদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী সড়কে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা সৌমিক নামের একটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল নয়টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।