সিরাজগঞ্জে বাসের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় বাসের চাপায় ওয়ালিদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর এলাকাবাসী এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে রাস্তা পার হওয়ার সময় পালকি পরিবহনের একটি বাস ওয়ালিদকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদকে মৃত ঘোষণা করেন।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, ওয়ালিদ এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার রমজান আলীর ছেলে। তিনি আরও বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে এনায়েতপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।