সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে বাচ্চুকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ মঙ্গলবার সকালে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা হারুন জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিছু সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগ আনা হয়েছে।এদিকে আজ সকালে সাইদুরের গ্রেপ্তারের প্রতিবাদে সকালে কিছু নারী থানা ও আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।