সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের এস এস রোডে আজ বৃহস্পতিবার সকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উল্লাপাড়া থেকে জামায়াতের একজন কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে শহরের বড়বাজার এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি এস এস রোডে পৌঁছানোর পর মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় বিএনপির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। পরে রেলগেট, চামরাপট্টি ও বাজার স্টেশন এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আবারও কয়েক দফা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। এদিকে, উল্লাপাড়া থেকে জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।