সিরাজগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার থানাপাড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গতকাল রোববার রাতে মালিক মাজেদ মিয়া (৫০) ও মো. শাহাদত্ হোসেন (৩০) নামের দুজনের মৃত্যু হয়েছে।এলাকাবাসী জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে ওই গ্রামে নিজের বাড়ির পাশে মাজেদের বৈদ্যুতিক সেচযন্ত্রের ঘরে যান শাহাদত্। এ সময় আকস্মিকভাবে সেচযন্ত্রের বৈদ্যুতিক মোটরে আগুন ধরে যায়। সুইচটি বন্ধ করার সময় শাহাদত্ বিদ্যুত্স্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে মাজেদও বিদ্যুত্স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মাজেদের মৃত্যু হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহাদত্ মারা যান।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচযন্ত্রটি সারা দিন চালু রাখায় অত্যধিক গরমে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারগুলো পুড়ে গিয়ে দুজনেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়েন।