সিরাজগঞ্জে ভ্যান-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও দুই সহকারী আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, কাভার্ড ভ্যানের চালক যশোর জেলার বেনাপোলের বাদল (৩৫) এবং ট্রাকচালক নওগাঁর আফজাল হোসেন (৪০)।বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান কড্ডা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাদল নিহত হন।মেহেদী হাসান আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।