সিরাজগঞ্জে মদের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল মঙ্গলবার রাতে চোলাই মদের বিষক্রিয়ায় চারজন মারা গেছে। মৃত ব্যক্তিরা হলেন—ওয়াজেদ (৫৫), চণ্ডী রায় (৪৫), তপন রায় (৪৫) ও জ্যোতিষ রায় (৫০)। এ ছাড়া মদ খেয়ে গুরুতর অসুস্থ মনু রায় ও বাবু নামের দুজন সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ওয়াজেদ শাহজাদপুর রিকশা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি। অন্য সবাই শাহজাদপুরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, গত সোমবার তাঁরা চোলাই মদ খান। রাতে যে যাঁর বাড়ি ফিরে সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রিকশা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ওয়াজেদ গতকাল হাসপাতালে নেওয়ার পথে এবং বাকি তিনজন গভীর রাতে হাসপাতালে মারা যান।ঘটনার পর শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, চোলাই মদের বিষক্রিয়ায় এঁদের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।