সিরাজগঞ্জে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কাউছার (১৮) নামের এক যুবককে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার শাহজাদপুর থানায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ জানান, শাহজাদপুরের জামিরতা জহুরা খাতুন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে কাউছার আলী উত্ত্যক্ত করত। ছাত্রীটি ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানালে স্কুল তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ করে। পুলিশ আজ সকালে উত্ত্যক্তের বিষয়টি কাউছারের পরিবারকে জানালে, কাউছার নিজেই তাঁর দোষ স্বীকার করে থানায় আত্মসমর্পণ করে। পরে দুপুরে থানার অভ্যর্থনা কক্ষে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ দুই পক্ষের শুনানি শেষে কাউছারকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। রায়ের পর তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।