সিরাজগঞ্জে রোববার বিএনপির আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আগামী রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।জেলা বিএনপির সভাপতি সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকার পরও মোকাদ্দেসকে গ্রেপ্তার করায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।১৫ জুন টেন্ডারবাজি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় সাতটি মামলা হয়। ওই মামলাগুলোতে এ পর্যন্ত অন্তত বিএনপির ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন বলেন, যে মামলায় মোসাদ্দেক আগাম জামিনে আছেন বলে জানান, তাতে তাঁর নাম নেই। আর তাঁকে অন্য (২১ নম্বর) একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে মোকাদ্দেসকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।