সিরাজগঞ্জে লরি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় আজ শুক্রবার ভোরে লরি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোর ছয়টার দিকে সয়দাবাদ এলাকায় ঢাকামুখী খালি লরির সঙ্গে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।