সিরাজগঞ্জে শহর জামায়াতের নায়েবে আমির আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর জামায়াতের নায়েবে আমির আবদুস সামাদ জিহাদীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে শহরের মুক্তিযোদ্ধা গলি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেস আলী মিঞা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া তিন কেন্দ্রীয় নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা জামায়াত গতকাল সকালে শহরে ঝটিকা মিছিল বের করে। এ মিছিলের ঘটনায় জিহাদীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় তাঁকে আটক করা হয়েছে।