সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। উপজেলার ষোলমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবুল হোসেন (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত বাস বিধান পরিবহনের সুপারভাইজার ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার দেনগুরিয়াপাড়ায়। অপরজনের পরিচয় তাত্ক্ষণিক জানা যায়নি।পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল রাত সোয়া দুইটার দিকে মহাসড়কের ষোলমাইল এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বিধান পরিবহনের বাসের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেনের মৃত্যু হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, আহতদের মধ্যে ১৭ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস আটক করেছে পুলিশ।