সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গতকাল রোববার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে। কামারখন্দ উপজেলার কড্ডার মোড়-জামতৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, গতকাল রাত নয়টার দিকে কড্ডা-জামতৈল সড়কের নান্দিনা মধু আমতলা এলাকায় কড্ডা থেকে জামতৈলগামী যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী জামতৈল গ্রামের আজিজ (২৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর চারজনকে হাসপাতালে নেওয়ার পথে সাগর (২৮) ও শরিফ (২০) মারা যান। আহত ফারুক ও মাসুদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।