সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের (ঢাকা-বগুড়া মহাসড়কের) ঝাউল ওভারব্রিজের কাছে গতকাল শনিবার ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত ১২টার দিকে বগুড়ার শেরপুর থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ তিনজন নিহত হন। ওসি আরও জানান, আহত পাঁচজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ট্রাকচালকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আজিজুর রহমান। তাঁর বাড়ি বগুড়ার শেরপুরে। তবে অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।