সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট তালুকদারপাড়া নামক স্থানে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত এবং আহত হয়েছে ২০ জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনবন্ধু দাস জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিহাব নামে একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্রাকটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী অন্য একটি প্রাইভেটকারকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চারজন যাত্রী নিহত হয় এবং বাসের ২০ জন যাত্রী আহত হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে লাশগুলো উদ্ধার করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।